ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়েছে আর্সেনাল। জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের যোগ করা সময়ের গোলেই
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৫ সময়
হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়েছে আর্সেনাল। জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের যোগ করা সময়ের গোলেই স্পোর্টিং লিসবনের মাঠ থেকে ১-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে ইংলিশ ক্লাবটি। মঙ্গলবার রাতে লিসবনে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ভাগ্য গড়ে দেন হাভার্টজ। ম্যাচের শেষদিকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তিনি আর্সেনালকে গুরুত্বপূর্ণ এই জয় এনে দেন। পুরো ম্যাচে প্রায় ৫৬ শতাংশ বল দখলে রেখে আক্রমণে কিছুটা এগিয়ে ছিল আর্সেনাল। তারা মোট সাতটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে স্পোর্টিং লিসবন ১১টি শট নিলেও পাঁচটি অনটার্গেট থাকলেও গোলের দেখা পায়নি।


ম্যাচের শুরুতেই স্পোর্টিং দারুণ কিছু সুযোগ তৈরি করে। ষষ্ঠ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। পরে আরও একটি নিশ্চিত সুযোগ নষ্ট করে স্বাগতিকরা, যা দক্ষতার সঙ্গে রুখে দেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। প্রথমার্ধে আর্সেনালের আক্রমণ খুব বেশি কার্যকর ছিল না। মার্টিন ওডেগারের দূরপাল্লার একটি শটই ছিল তাদের একমাত্র লক্ষ্যে রাখা প্রচেষ্টা। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ালেও মাঝেমধ্যে চাপে পড়ে আর্সেনাল। ৬৩ মিনিটে স্পোর্টিংয়ের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, যা আর্সেনালের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।


ম্যাচের শেষদিকে লিয়েন্দ্রো ট্রোসার্ড ও মার্টিন ওডেগারের চোট কিছুটা উদ্বেগ বাড়ালেও গোলরক্ষক রায়ার দুর্দান্ত সেভ দলকে ম্যাচে টিকিয়ে রাখে। শেষ পর্যন্ত যোগ করা সময়ে কাই হাভার্টজের গোলেই জয় নিশ্চিত করে আর্সেনাল।


এই জয়ের ফলে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে একধাপ এগিয়ে গেল গানাররা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ