ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

আগারগাঁও পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ১৪ সদস্য আটক

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের হয়রানি বন্ধে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৯ সময়
আগারগাঁও পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ১৪ সদস্য আটক

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের হয়রানি বন্ধে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৮ এপ্রিল) সকালে র‍্যাব-২ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। র‍্যাব সূত্র জানায়, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ যাতে প্রতারণা বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়েন, তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে অপরাধের মাত্রা বিবেচনায় ৬ জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটককৃতদের মধ্যে ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করে দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। অনেক ক্ষেত্রে জাল কাগজপত্র সরবরাহ বা প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও পাওয়া গেছে।


পাসপোর্ট অফিসের কর্মকর্তারা এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে গ্রাহক হয়রানি কমবে এবং দালালদের দৌরাত্ম্য বন্ধ হবে। তারা সেবাগ্রহীতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, দালালের শরণাপন্ন না হয়ে নিজেরাই সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে।


র‍্যাব জানিয়েছে, সরকারি সেবা সহজ করতে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসেও এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ