ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ফাঁসির রায় শুনে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদকে জুলাই মাসের অভ্যুত্থানের সময় গুলি করে হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২
  • আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৩ সময়
ফাঁসির রায় শুনে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদকে জুলাই মাসের অভ্যুত্থানের সময় গুলি করে হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার দুই সাবেক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। মামলার মোট ২৮ জন আসামির মধ্যে আরও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকীদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।


রায় ঘোষণার পর সাবেক এএসআই মোঃ আমির হোসেন ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় গণমাধ্যমকে বলেন, “আমি নির্দোষ, এই রায় মানি না। আমি শুধুমাত্র সরকারের হুকুম পালন করেছি। জয় বাংলা।”


আসামী পক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন বলেন, “আমরা পরিপূর্ণ রায় পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে আপিল করব। এই রায়ে আমরা সংক্ষুব্ধ। নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে খালাস পাওয়ার চেষ্টা করব।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?