ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প দুইবার ২ গোলে পিছিয়ে থেকেও পয়েন্টে ভাগ বসালো ম্যানইউ

যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসন্ন আলোচনায় অগ্রগতি না হলে ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়ে কড়া হুঁশিয়ারি
  • আপলোড সময় : ১১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ১১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়
যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসন্ন আলোচনায় অগ্রগতি না হলে ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সম্ভাব্য সামরিক পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ সংযোজন করা হচ্ছে।


তিনি বলেন, “আমাদের নতুন করে শুরু করার কাজ চলছে। আমরা জাহাজগুলোতে এখন পর্যন্ত তৈরি সবচেয়ে উন্নত অস্ত্র ও গোলাবারুদ সংযোজন করছি। আগের চেয়েও আরও ভয়াবহ আঘাত হানা সম্ভব হবে।”


ট্রাম্প আরও দাবি করেন, পূর্বের এক হামলায় ইরানকে ‘চূর্ণ-বিচূর্ণ’ করা হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, “ইসলামাবাদে আলোচনা সফল না হলে এই অস্ত্রগুলো অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা হবে।”


বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।


সূত্র: নিউইয়র্ক পোস্ট

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী