ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্যতার অভিযোগে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক
  • আপলোড সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৯ সময়
ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্যতার অভিযোগে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান। তিনি মনে করেন, প্রেসিডেন্টের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মানসিক অবস্থা দেশের জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। এক সাক্ষাৎকারে ব্রেনান বলেন, ট্রাম্পের মতো একজন ব্যক্তিকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাখা নিরাপদ নয়। তিনি মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর উল্লেখ করে বলেন, কোনো প্রেসিডেন্ট শারীরিক বা মানসিকভাবে অযোগ্য হয়ে পড়লে তাকে অপসারণের বিধান রয়েছে—এবং বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প সেই উদাহরণ হতে পারেন।


সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের এই গোয়েন্দা প্রধান ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য, বিশেষ করে ইরানকে ঘিরে তার উসকানিমূলক মন্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বিশ্বজুড়ে লাখো মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তিনি আরও বলেন, একজন প্রেসিডেন্টের হাতে যখন পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও শক্তিশালী সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থাকে, তখন তার মানসিক স্থিরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ট্রাম্পের আচরণে সেই ভারসাম্যের অভাব স্পষ্ট বলে দাবি করেন তিনি।


ব্রেনানের এই বক্তব্যের পর ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকরা এটিকে ট্রাম্পের বিরুদ্ধে কোনো সাবেক শীর্ষ কর্মকর্তার অন্যতম কঠোর সমালোচনা হিসেবে দেখছেন।


সূত্র: দ্য গার্ডিয়ান

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী