ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ ব্যর্থ হলেও আলোচনার সুযোগ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ
  • আপলোড সময় : ১৩ এপ্রিল ২০২৬, বিকাল ৫:৩৪ সময়
  • আপডেট সময় : ১৩ এপ্রিল ২০২৬, বিকাল ৫:৩৪ সময়
যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ ব্যর্থ হলেও আলোচনার সুযোগ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি স্বৈরতান্ত্রিক মনোভাব ত্যাগ করে, তাহলে দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব। রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মার্কিন সরকার যদি ইরানি জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ খোলা থাকবে। একই সঙ্গে তিনি ইরানি প্রতিনিধিদলের সদস্যদের অভিনন্দন জানান এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়। যুদ্ধ-পরবর্তী উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের কারণে বৈঠকটি গুরুত্বপূর্ণ হলেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি। দুই দেশের বিরোধের মূল কারণ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন ইস্যু দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। এর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ধারাবাহিক আলোচনা হলেও সেগুলোও চুক্তিহীনভাবে শেষ হয়।


পরবর্তীতে সামরিক উত্তেজনা ও সংঘাতের পর যুদ্ধবিরতির ঘোষণা আসে এবং কূটনৈতিক সমাধানের লক্ষ্যে আবারও সংলাপ শুরু হয়। বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনার মধ্যেও উভয় পক্ষের এমন বক্তব্য ভবিষ্যৎ আলোচনার সম্ভাবনা বজায় রাখার ইঙ্গিত দেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প