ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প দুইবার ২ গোলে পিছিয়ে থেকেও পয়েন্টে ভাগ বসালো ম্যানইউ

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার সরাসরি আলোচনাকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। আসন্ন এই বৈঠকে মার্কিন প্রতিনিধি
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময়
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার সরাসরি আলোচনাকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। আসন্ন এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী সপ্তাহে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।


একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। যুদ্ধ শুরুর আগ থেকেই কুশনার কূটনৈতিক আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।


সূত্রগুলো জানায়, ইরান সংকট থেকে উত্তরণের জন্য একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার দায়িত্ব ট্রাম্প তার এই তিন শীর্ষ উপদেষ্টার ওপর দিয়েছেন এবং তাদের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। গত ১১ এপ্রিল পাকিস্তানে অনুষ্ঠিত প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকের পর থেকেই সম্ভাব্য সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানি পক্ষ এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।


সূত্র: সিএনএন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী