ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

যুক্তরাষ্ট্র সফরে এপস্টাইনের শিকার কারও সঙ্গে দেখা করবেন না ব্রিটিশ রাজা

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা চলতি মাসের শেষদিকে শুরু হতে যাওয়া তাদের গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র সফরে যৌন
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
যুক্তরাষ্ট্র সফরে এপস্টাইনের শিকার কারও সঙ্গে দেখা করবেন না ব্রিটিশ রাজা

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা চলতি মাসের শেষদিকে শুরু হতে যাওয়া তাদের গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র সফরে যৌন অপরাধী জেফরি এপস্টাইনের কেলেঙ্কারির শিকার ও বেঁচে ফেরা ব্যক্তিদের সঙ্গে কোনো বৈঠক করবেন না বলে জানা গেছে। বাকিংহাম প্যালেসের একটি উচ্চপর্যায়ের সূত্র নিশ্চিত করেছে, আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় সফরের কর্মসূচিতে এমন কোনো সাক্ষাতের বিষয় অন্তর্ভুক্ত নেই। যদিও এপস্টাইনের ভুক্তভোগীদের পরিবার এবং মার্কিন কংগ্রেস সদস্য রো খান্নার পক্ষ থেকে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল।


প্যালেস সূত্রের দাবি, এ ধরনের সাক্ষাৎ চলমান আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করতে পারে—এ কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন আন্তর্জাতিক রাজনীতিতে ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও দেখা দিয়েছে।


তবে বাকিংহাম প্যালেস মনে করছে, এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফরের অংশ হিসেবে ওয়াশিংটন ডিসিতে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একান্ত বৈঠক এবং সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া মার্কিন কংগ্রেসে তার ভাষণ দেওয়ার কথাও রয়েছে।


সফরসূচি অনুযায়ী, ওয়াশিংটন ছাড়াও নিউ ইয়র্ক ও ভার্জিনিয়ায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন রাজা ও রানি। নিউ ইয়র্কে তারা ৯/১১ স্মৃতিসৌধ পরিদর্শন করবেন এবং হারলেমে একটি কমিউনিটি প্রকল্পে অংশ নেবেন। ভার্জিনিয়ায় একটি জাতীয় উদ্যান পরিদর্শন এবং স্থানীয় আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের।


রানি ক্যামিলা এই সফরে পারিবারিক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করা সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে রাজা চার্লস বারমুডায় তিন দিনের সফরে যাবেন বলেও জানা গেছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই রাষ্ট্রীয় সফর দুই দেশের পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা ও ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।


সূত্র: বিবিসি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প