ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন জাবির দুই ছাত্রদল নেতা জামালপুরে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২ গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড, ডারউইনে ধুঁকছে অস্ট্রেলিয়া হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি লাখো শিক্ষার্থীর ঝরে পড়ার নেপথ্যে স্কুলের বেআইনি সিদ্ধান্ত!

ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রাজনৈতিক সাহস নিয়ে নিজের পূর্বের ধারণা ভুল ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৯ সময়
ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রাজনৈতিক সাহস নিয়ে নিজের পূর্বের ধারণা ভুল ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালীয় সংবাদমাধ্যম ‘কোরিয়েরে দেলা সেরা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মেলোনির কঠোর সমালোচনা করেন। ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম। তাকে নিয়ে আমি বিস্মিত।”


সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, মেলোনি ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নন। তার ভাষায়, “ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে এবং তারা সুযোগ পেলে, তারা দুই মিনিটের মধ্যে ইতালিকে উড়িয়ে দেবে।” গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই দুই নেতার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। জর্জিয়া মেলোনি শুরু থেকেই ওই যুদ্ধের বিরোধিতা করে আসছেন।


এর আগে পোপ চতুর্দশ লিওকে নিয়ে ট্রাম্পের মন্তব্যেরও কড়া প্রতিবাদ জানিয়েছিলেন মেলোনি। তিনি বলেছিলেন, ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকদের মতে, এক সময় মেলোনিকে ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সমর্থক হিসেবে দেখা হলেও সাম্প্রতিক আন্তর্জাতিক ইস্যু ও মতপার্থক্যের কারণে তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।


সূত্র: কোরিয়েরে দেলা সেরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ