ঢাকা | |

‘আগামী দুই দিনের মধ্যে’ আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আগামী দুই দিনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২ সময়
‘আগামী দুই দিনের মধ্যে’ আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আগামী দুই দিনের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ‘নিউইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে বড় ধরনের অগ্রগতি দেখা যেতে পারে।


ট্রাম্প জানান, আলোচনার নতুন দফার জন্য সম্ভাব্য কেন্দ্র হিসেবে পাকিস্তানকে আবারও বিবেচনা করা হচ্ছে। এই মন্তব্য এমন সময় এলো যখন এর আগে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়। ওই আলোচনায় দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নিলেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।


এদিকে ইরানের পক্ষ থেকে এখনো নতুন আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তেহরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য তাদের কাছে নেই। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনার কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতি এখনো অনিশ্চিত। উল্লেখ্য, আগের বৈঠক ব্যর্থ হওয়ার পর দুই দেশ একে অপরকে দায়ী করে এবং পরবর্তীতে উত্তেজনা আরও বাড়ে।


সূত্র: নিউইয়র্ক পোস্ট

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে