ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প দুইবার ২ গোলে পিছিয়ে থেকেও পয়েন্টে ভাগ বসালো ম্যানইউ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিজেদের প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ কোটি টাকা) অবকাঠামোগত
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিজেদের প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ কোটি টাকা) অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। মঙ্গলবার (১৪ এপ্রিল) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে ইরানের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।


ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহজেরানি বলেন, এটি এখন পর্যন্ত প্রাথমিক হিসাব। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন চলমান থাকায় পরিমাণ আরও বাড়তে পারে। তিনি জানান, হামলায় অবকাঠামো ধ্বংস, শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়া এবং কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।


মোহজেরানি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় এই ক্ষতিপূরণের বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ফলে ভবিষ্যতে উত্তেজনা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী