ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে

যুক্তরাষ্ট্র-ইরান যোগাযোগ চলছে, এখনো চূড়ান্ত হয়নি ফের আলোচনার দিনক্ষণ

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক আয়োজনের লক্ষ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এখনো পর্যন্ত আলোচনার জন্য কোনো
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়
যুক্তরাষ্ট্র-ইরান যোগাযোগ চলছে, এখনো চূড়ান্ত হয়নি ফের আলোচনার দিনক্ষণ

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক আয়োজনের লক্ষ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এখনো পর্যন্ত আলোচনার জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ বা সময়সূচি চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি দীর্ঘমেয়াদি ও টেকসই চুক্তিতে পৌঁছানোর উদ্দেশ্যেই দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সম্পর্কে জানা গেছে, তেহরান চুক্তির বিষয়ে কতটা আন্তরিক তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধ শিথিল করার পক্ষে তিনি নন। ওয়াশিংটনের ধারণা, চাপ বজায় রাখার মাধ্যমেই ইরানকে কার্যকর সমঝোতায় আনা সম্ভব। এদিকে রয়টার্সের বরাতে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি। তবে দুই দেশের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে।


অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের পাকিস্তানে সম্ভাব্য আলোচনার ইঙ্গিতকে বাস্তবে রূপ দিতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইসলামাবাদে দুই পক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন বলে জানা গেছে।


বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কূটনৈতিক সেতুবন্ধনের ভূমিকা পালন করছে।


সূত্র: বিবিসি, রয়টার্স

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী