ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১২ আমল কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আবদুল্লাহ রানা ‘শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো’ জামায়াত নেতার বাড়িতে মিললো ৯৬ বস্তা সরকারি চাল রাতের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে বাসা ভাড়ার বিনিময়ে স্ত্রী-কন্যাকে ধর্ষণের অনুমতি: স্বামী ও বাড়িওয়ালা গ্রেপ্তার চাহিদার চেয়ে বেশি গরু জামালপুরে, অনলাইনেও চলছে বেচাকেনা পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৪ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৪ সময়
ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫ ব্যারেল ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মোমিনপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি একই এলাকার তফেল আলীর ছেলে।


প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহিনুর রহমানের বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদের তথ্য পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দণ্ড প্রদান করে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


জব্দ করা ৫ ব্যারেল ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। এগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে সরকার নির্ধারিত দামে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ