ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

ইসরায়েল জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য মিত্র হিসেবে আখ্যা দিয়েছেন। একইসঙ্গে দেশটিকে সাহসী, নির্ভীক, অনুগত ও বুদ্ধিমান
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩১ সময়
ইসরায়েল জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য মিত্র হিসেবে আখ্যা দিয়েছেন। একইসঙ্গে দেশটিকে সাহসী, নির্ভীক, অনুগত ও বুদ্ধিমান বলেও মন্তব্য করেছেন তিনি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন।


ট্রাম্প লিখেছেন, “মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত বিশ্বস্ত মিত্র, তা প্রমাণ করেছে। তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। কঠিন সময়ে অনেকেই পিছু হটলেও ইসরায়েল লড়াই চালিয়ে যেতে জানে এবং জয় ছিনিয়ে আনতেও সক্ষম।” সাম্প্রতিক বছরগুলোতে গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি ও যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এছাড়া বিনা উস্কানিতে ইরানে হামলার অভিযোগও রয়েছে দেশটির বিরুদ্ধে।


এমন পরিস্থিতিতে ইউরোপের কয়েকটি দেশ ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে। ইতোমধ্যে ইতালি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে এবং স্পেন দেশটিতে কোনো ধরনের মারণাস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য মূলত ইউরোপীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত বহন করে, যারা ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানের সঙ্গে একমত হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল