ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি এনসিপিতে যোগ দিলো বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মী সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী স্মার্টফোন ও ইন্টারনেট থেকে দূরে থাকলেই ফিরবে মানসিক প্রশান্তি, বাড়বে মনোযোগ ট্রাম্প ‘বেশি কথা বলেন’: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাঠে বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড! জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত: জামায়াতের প্রতিবাদ আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে: দীপা খন্দকার বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের কেজি হিসেবে পশু কিনে কোরবানি; শরীয়তের বিধান কি?

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমের দাপট

রাজধানী ঢাকায় বেশ কয়েকদিন ধরে চলা তীব্র গরমের প্রভাব আজও অব্যাহত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪২ সময়
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমের দাপট

রাজধানী ঢাকায় বেশ কয়েকদিন ধরে চলা তীব্র গরমের প্রভাব আজও অব্যাহত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৩ মিনিটে। এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


তাপমাত্রার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, অন্যত্র তেমন পরিবর্তন নাও হতে পারে। এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী