ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ‘উদ্যোক্তা হান্ট’ বাছাই পর্ব অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়নকে সামনে রেখে ‘পাওয়ার অব শি’ আয়োজিত ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব রাজধানীর মিরপুরে ঋদ্ধি গ্যালারিতে
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৬ সময়
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ‘উদ্যোক্তা হান্ট’ বাছাই পর্ব অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়নকে সামনে রেখে ‘পাওয়ার অব শি’ আয়োজিত ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব রাজধানীর মিরপুরে ঋদ্ধি গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আয়োজন চলে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সম্ভাবনাময় নারী ও তরুণ উদ্যোক্তারা এতে অংশ নেন। প্রতিযোগীরা তাদের ব্যবসায়িক ধারণা, পণ্য, সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।


বিচারকরা সৃজনশীলতা, পণ্যের মান, বাজার সম্ভাবনা, উপস্থাপনা দক্ষতা, ব্যবসায়িক পরিকল্পনা এবং সামাজিক প্রভাবের ভিত্তিতে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান, জিসান কিংশুক এবং সঙ্গীতা আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এমন উদ্যোগ সময়োপযোগী এবং তরুণদের উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


চূড়ান্ত বাছাই পর্বে বিজয়ী স্টার্টআপ হিসেবে মনোনীত হয়েছেন জারিন রায়হান, রোকসানা ইসলাম এবং মনিরা আলম। এছাড়া শিক্ষার্থী পর্যায়ে নির্বাচিত হয়েছেন রিজওয়ানা সুলতানা এবং জান্নাতি ইভা। নির্বাচিত উদ্যোক্তারা আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিতব্য ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’-এ অংশগ্রহণের সুযোগ পাবেন। সেখানে তারা বিনামূল্যে স্টল, পণ্য প্রদর্শন, বিক্রয় সুযোগ, নেটওয়ার্কিং এবং সেরা উদ্যোক্তাদের জন্য সম্মাননা ও পুঁজি সহায়তা পাবেন।


আয়োজনে থাকবে মোট ৩৩টি স্টল, যেখানে নারী উদ্যোক্তা, প্রতিবন্ধী উদ্যোক্তা এবং অ্যাসিড সারভাইভারদের তৈরি পণ্যসহ হস্তশিল্প, ফ্যাশন ও উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হবে। ‘পাওয়ার অব শি’র চেয়ারম্যান সাবিনা স্যাবি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার মতে, উদ্যোক্তা হান্ট শুধু প্রতিযোগিতা নয়, বরং শেখা, নেটওয়ার্কিং ও আত্মবিশ্বাস গড়ার একটি প্ল্যাটফর্ম।


তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত উদ্যোক্তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সক্ষম হবেন। উল্লেখ্য, ‘পাওয়ার অব শি’ ২০১৭ সাল থেকে নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কাজ করে আসছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল