ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

সৌদির এক বছরের ওমরাহ ভিসা, তবুও প্রতিবার পূরণ করতে হবে বিশেষ শর্ত

সৌদি আরবে এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা পেলেও প্রতিবার ওমরাহ পালনের আগে নতুন করে সার্ভিস প্যাকেজ কেনা এবং
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৬, দুপুর ১০:৩ সময়
সৌদির এক বছরের ওমরাহ ভিসা, তবুও প্রতিবার পূরণ করতে হবে বিশেষ শর্ত

সৌদি আরবে এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা পেলেও প্রতিবার ওমরাহ পালনের আগে নতুন করে সার্ভিস প্যাকেজ কেনা এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের সৌদি আরবে যাওয়ার আগেই নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে নির্ধারিত সার্ভিস প্যাকেজ কিনতে হবে। এরপর নুসুক অ্যাপ থেকেই ওমরাহ পালনের জন্য পারমিট সংগ্রহ করতে হবে। জুলাইয়ে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন। অর্থাৎ, ভিসার মেয়াদের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। তবে পুরো এক বছরে সৌদি আরবে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন।


তবে এক বছরের ভিসা থাকলেই প্রতিবার নতুন কোনো প্রক্রিয়া ছাড়াই ওমরাহ পালন করা যাবে—এমনটি নয়। প্রতিটি সফরের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনা এবং নতুন করে ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক। এ ছাড়া সার্ভিস প্যাকেজের মেয়াদ ভিসায় অবশিষ্ট অনুমোদিত সময়ের বেশি হতে পারবে না। ওমরাহ পারমিটের তারিখও সার্ভিস প্যাকেজের সময়সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।


প্রথমবার সৌদি আরব যাওয়ার ক্ষেত্রেও নুসুকের মাধ্যমে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার পর ভিসা আবেদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিমানে ওঠার আগে ভ্রমণকারীর যোগ্যতাও যাচাই করা হবে। সৌদি আরবে প্রবেশ ও বের হওয়ার তথ্য সংরক্ষণ করা হবে। এর ভিত্তিতে ভিসাধারী মোট ৯০ দিনের অনুমোদিত অবস্থানের মধ্যে কত দিন সৌদিতে কাটিয়েছেন, সেটিও হিসাব করা হবে। অর্থাৎ, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন হলেও প্রতিবার ওমরাহ পালনের আগে নতুন সার্ভিস প্যাকেজ ও পারমিট নেওয়া বাধ্যতামূলক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?