ঢাকা | |

বৈধ কাগজপত্র ছাড়া তেল নিতে আসা ৮ মোটরসাইকেল চালককে জরিমানা

রাজবাড়ীতে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া জ্বালানি তেল নিতে আসায় আট মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
বৈধ কাগজপত্র ছাড়া তেল নিতে আসা ৮ মোটরসাইকেল চালককে জরিমানা

রাজবাড়ীতে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া জ্বালানি তেল নিতে আসায় আট মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী।


জানা গেছে, দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত চলা এই অভিযানে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম চালানো হয়। এ সময় বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল চালকের কাগজপত্র যাচাই করা হয়। যাচাইয়ে দেখা যায়, আটজন মোটরসাইকেল চালক ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়াই তেল নিতে এসেছেন। পরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ৬৬ অনুযায়ী তাদের প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়। মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।


সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী বলেন, বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেল আরোহীকে তেল না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ