ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি এনসিপিতে যোগ দিলো বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মী সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী স্মার্টফোন ও ইন্টারনেট থেকে দূরে থাকলেই ফিরবে মানসিক প্রশান্তি, বাড়বে মনোযোগ ট্রাম্প ‘বেশি কথা বলেন’: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাঠে বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড! জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত: জামায়াতের প্রতিবাদ আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে: দীপা খন্দকার বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের কেজি হিসেবে পশু কিনে কোরবানি; শরীয়তের বিধান কি?

বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে থাকলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব-এল-মানদেব প্রণালি বন্ধ করে দেওয়ার
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩১ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩১ সময়
বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে থাকলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব-এল-মানদেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার (১৯ এপ্রিল) হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজ্জি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, তারা যদি এই প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে তা পুনরায় চালু করার ক্ষমতা কারও থাকবে না।


বিশ্ব জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বাব-এল-মানদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। এটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করে এবং এশিয়া ও আফ্রিকার মধ্যে নৌপথ হিসেবে কাজ করে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে এই রুটের গুরুত্ব আরও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি আংশিকভাবে অচল থাকায় অনেক বাণিজ্যিক জাহাজ বাব-এল-মানদেব দিয়েই চলাচল করছে।


হুতি নেতা আল-ইজ্জি বলেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের এমন কার্যক্রম বন্ধ করা উচিত, যা শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে। একই সঙ্গে তারা নিজেদের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। প্রণালিটির সবচেয়ে সরু অংশের প্রস্থ প্রায় ২৯ কিলোমিটার। এই পথ দিয়েই উপসাগরীয় দেশগুলোর অপরিশোধিত তেলসহ বিভিন্ন জ্বালানি ভূমধ্যসাগরের দিকে যায় এবং বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সূত্র: আলজাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী