ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড, ডারউইনে ধুঁকছে অস্ট্রেলিয়া হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি লাখো শিক্ষার্থীর ঝরে পড়ার নেপথ্যে স্কুলের বেআইনি সিদ্ধান্ত! ডোম-ইনো লিমিটেডে অবসায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পেজেশকিয়ান ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে

প্যারাগুয়েতে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ২৯ মিনিটেই বন্ধ ম্যাচ

দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ের শীর্ষ দুই ক্লাবের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফুটবল ম্যাচ গ্যালারিতে ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। রোববার রাজধানী
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৯ সময়
প্যারাগুয়েতে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ২৯ মিনিটেই বন্ধ ম্যাচ

দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ের শীর্ষ দুই ক্লাবের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফুটবল ম্যাচ গ্যালারিতে ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। রোববার রাজধানী আসুনসিওনের ডেফেনসোরেস দেল চাকো স্টেডিয়ামে অনুষ্ঠিত অলিম্পিয়া ও সেরো পোর্তেনোর মধ্যকার এই ম্যাচ মাত্র ২৯ মিনিটের মাথায় বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সেরো পোর্তেনো সমর্থকদের জন্য নির্ধারিত গ্যালারিতে নিষিদ্ধ শক্তিশালী আতশবাজি ব্যবহার করার মাধ্যমে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


এক প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যমকে জানান, কিছু দর্শক এক পুলিশ সদস্যের দাঙ্গা নিয়ন্ত্রণের ঢাল কেড়ে নিয়ে সেটি জনতার সামনে তুলে ধরেন, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গ্যালারিতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত দর্শক গ্যালারি থেকে নেমে মাঠে চলে আসেন। ধোঁয়ায় পুরো গ্যালারির একটি বড় অংশ ঢেকে যায় বলেও ফুটেজে দেখা গেছে।


প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ২৯ মিনিটের মাথায় বন্ধ ঘোষণা করা হয়।


সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ