ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ডাল মে কুছ কালা হ্যায়’, ঐকমত্য কমিশন নিয়ে সংসদে প্রশ্ন শাহাদাত হোসেন সেলিমের সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ: বোর্ড বলছে, ‘বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি’ ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, বিরোধী দলও একমত সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

‘ছাত্রদলের সন্ত্রাসীরা’ শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়ালচিত্রে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২১ সময়
‘ছাত্রদলের সন্ত্রাসীরা’ শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়ালচিত্রে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মিঞা গোলাম পরওয়ার। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ছাত্রদল নামধারী একটি পক্ষ পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। তার দাবি, বহিরাগতসহ ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শিবিরের কর্মীদের ওপর হামলা চালিয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।


তিনি আরও বলেন, মতভিন্নতা থাকলেও সহিংসতার মাধ্যমে তার প্রকাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাস ও সহিংসতার ক্ষেত্র বানানো হলে তা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি সৃষ্টি করবে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একইসঙ্গে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বানও জানান।


উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে গ্রাফিতি ঘিরে উত্তেজনা শুরু হয়। পরে বিকেলে নিউমার্কেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল কলেজের দিকে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ