দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ও বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
পেজেশকিয়ান বলেন, শত্রুরা ইরানের অবকাঠামোতে আঘাত হানছে এবং জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। তবে এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, “ঘরে ১০টি বাতির পরিবর্তে ২টি বাতি জ্বালালে সমস্যা কী? এখন সবারই পরিস্থিতি বিবেচনা করে দৈনন্দিন জীবন পরিচালনা করা উচিত।”
সূত্র: মেহর নিউজ এজেন্সি
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন