ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

জেন-জিদের মানসিক চাপ কমায় ‘প্যানিক পাউচ’

বয়স, স্বাস্থ্য ও পরিবেশগত নানা কারণে বিশ্বজুড়ে মানসিক চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে জেন-জি বা তরুণ প্রজন্ম এই
  • আপলোড সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
জেন-জিদের মানসিক চাপ কমায় ‘প্যানিক পাউচ’

বয়স, স্বাস্থ্য ও পরিবেশগত নানা কারণে বিশ্বজুড়ে মানসিক চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে জেন-জি বা তরুণ প্রজন্ম এই চাপ আরও তীব্রভাবে অনুভব করছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। এমন পরিস্থিতিতে সহজ ও কার্যকর একটি সমাধান হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে ‘প্যানিক পাউচ’। বিশেষজ্ঞদের মতে, এটি একটি ছোট ব্যাগ বা কিট, যেখানে এমন কিছু প্রয়োজনীয় জিনিস রাখা হয় যা হঠাৎ মানসিক উদ্বেগ বা চাপ তৈরি হলে দ্রুত মনকে শান্ত করতে সাহায্য করে।


মনোবিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, এই ধারণাটি মূলত মনোযোগকে অন্যদিকে সরিয়ে নেওয়ার উপর ভিত্তি করে তৈরি। উদ্বেগের সময় মানুষ এক ধরনের চিন্তায় আটকে পড়ে। তখন গন্ধ, স্বাদ, স্পর্শ বা দৃশ্যের মতো ইন্দ্রিয়কে সক্রিয় করলে মস্তিষ্ক নতুন সংকেত পায় এবং ধীরে ধীরে মানসিক চাপ কমে আসে। ‘প্যানিক পাউচ’-এ সাধারণত পুদিনা বা টক স্বাদের ক্যান্ডি, সুগন্ধি তেল বা লোশন, প্রিয় ছবি, স্ট্রেস বল বা নরম খেলনা রাখা হয়। পাশাপাশি ইয়ারপ্লাগ, ছোট হাতপাখা এবং শ্বাস-প্রশ্বাসের অনুশীলনের নির্দেশনা লেখা কার্ডও রাখা যেতে পারে।


বিশেষজ্ঞরা বলছেন, এটি তৈরি করার আগে ব্যক্তির মানসিক অবস্থার ধরন ও উদ্বেগের কারণ ভালোভাবে বোঝা জরুরি। কোন পরিস্থিতিতে বেশি চাপ তৈরি হয় এবং তখন শরীর কীভাবে প্রতিক্রিয়া দেখায়—এ বিষয়গুলো বিবেচনায় নিলে পাউচ আরও কার্যকর হয়। উদ্বেগের কারণে অনেক সময় মাথাব্যথা বা পেটের অস্বস্তির মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী কিছু প্রাথমিক ওষুধও এতে রাখা যেতে পারে।


সহজে বহনযোগ্য এই ‘প্যানিক পাউচ’ হঠাৎ মানসিক চাপ মোকাবিলায় একটি ব্যক্তিগত ও কার্যকর সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী