ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬১ শতাংশ মার্কিনি: জরিপ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন অধিকাংশ মার্কিন নাগরিক। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং
  • আপলোড সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়
ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬১ শতাংশ মার্কিনি: জরিপ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন অধিকাংশ মার্কিন নাগরিক। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিনি এই যুদ্ধের বিরোধিতা করছেন। শনিবার (২ মে) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এই জনমত বর্তমান প্রশাসনের যুদ্ধনীতি নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে।


জরিপের তথ্য অনুযায়ী, এই অবস্থান ইতিহাসের আগের বড় যুদ্ধবিরোধী জনমতের সঙ্গে মিল রয়েছে। ২০০৬ সালে ইরাক যুদ্ধ নিয়ে করা জরিপে ৫৯ শতাংশ আমেরিকান এটিকে ভুল সিদ্ধান্ত বলেছিলেন। একইভাবে ১৯৭১ সালের ভিয়েতনাম যুদ্ধের সময়ও প্রায় ৬০ শতাংশ মানুষ যুদ্ধের বিপক্ষে ছিলেন।


বর্তমান জরিপে রাজনৈতিক বিভাজনও স্পষ্টভাবে উঠে এসেছে। ডেমোক্র্যাটদের মধ্যে প্রায় ৯০ শতাংশ ইরানবিরোধী সামরিক পদক্ষেপকে ভুল বলছেন। পাশাপাশি ৭১ শতাংশ স্বতন্ত্র ভোটার এবং ১৯ শতাংশ রিপাবলিকান সমর্থকও একই মত দিয়েছেন।


বিশ্লেষকদের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধি, যুদ্ধের দীর্ঘস্থায়িত্ব এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতার আশঙ্কাই এই জনমত গঠনে বড় ভূমিকা রাখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষে তেলের দাম কমার আশ্বাস দিলেও জনমতের এই অবস্থান তার প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।


সূত্র: ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, ইপসোস, সিএনএন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে