ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

জ্বালানির উচ্চমূল্যে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবনে চরম চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড
  • আপলোড সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৬, দুপুর ১০:১৯ সময়
জ্বালানির উচ্চমূল্যে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবনে চরম চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য টেড লিউ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টেড লিউ বলেন, ট্রাম্প ও তার ঘনিষ্ঠ ধনকুবেরদের সম্পদ বাড়লেও সাধারণ মার্কিনিরা জ্বালানির উচ্চমূল্যে ভুগছেন। তার মতে, সরকারের যুদ্ধনীতি ও কৌশলগত সিদ্ধান্তই এই সংকটকে আরও গভীর করেছে।


আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন (৩.৮ লিটার) পেট্রোলের দাম বর্তমানে ৪.৩৯ ডলারে পৌঁছেছে। ইরান যুদ্ধ শুরুর আগে এই দাম ৩ ডলারের নিচে ছিল। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে জ্বালানির দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলেছে।


এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিস্থিতিকে সাময়িক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শান্ত হলে জ্বালানির দাম দ্রুত কমে আসবে। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর ও লোহিত সাগরে উত্তেজনা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন থাকায় স্বল্পমেয়াদে তেলের দাম কমার সম্ভাবনা খুবই কম।


বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বৈশ্বিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে জ্বালানি সংকট আরও দীর্ঘায়িত হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?

মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?