ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

হরমুজ প্রণালিতে জাহাজ জব্দ জলদস্যুতার মতো লাভজনক: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান নৌ-অবরোধ এবং বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে মার্কিন নৌবাহিনীর কার্যক্রমকে ‘জলদস্যুদের মতো’ বলে মন্তব্য
  • আপলোড সময় : ২ মে ২০২৬, দুপুর ৩:২৭ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৬, দুপুর ৩:২৭ সময়
হরমুজ প্রণালিতে জাহাজ জব্দ জলদস্যুতার মতো লাভজনক: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান নৌ-অবরোধ এবং বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে মার্কিন নৌবাহিনীর কার্যক্রমকে ‘জলদস্যুদের মতো’ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ মে) এক বিবৃতিতে তিনি দাবি করেন, ওয়াশিংটনের কঠোর অবরোধ কার্যকর করতে গিয়ে মার্কিন বাহিনী অনেক ক্ষেত্রে জাহাজ ও জ্বালানি তেল দখলে নিচ্ছে, যা তার ভাষায় “লাভজনক হলেও দস্যুদের মতো আচরণ”।


সম্প্রতি একটি ইরানি জাহাজ জব্দের ঘটনা উল্লেখ করে ট্রাম্প বলেন, জাহাজটি দখল, এর পণ্য ও তেল নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত জলদস্যুদের মতো কাজ করছে, যদিও এটি কোনো খেলা নয়।, তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ জরুরি ছিল। তার মতে, এই পদক্ষেপ না নিলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত, যা মধ্যপ্রাচ্যসহ ইউরোপের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াত।


ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের অভ্যন্তরীণ নেতৃত্বে বিভক্তি থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে না। তিনি বলেন, দেশটির ভেতরে একাধিক গোষ্ঠী সক্রিয় থাকায় সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়হীনতা তৈরি হয়েছে। এদিকে পারস্য উপসাগরে চলমান মার্কিন নৌ-অবরোধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বে ব্যবহৃত তেল ও এলএনজির বড় একটি অংশ পরিবাহিত হয়।


ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে ওই নৌপথে বিদেশি জাহাজ চলাচল সীমিত করেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিস্থিতিকে ‘অসহনীয় চাপ’ বলে উল্লেখ করেছেন।  এর আগে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে টোল আরোপের প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে অবরোধ আরও কঠোর করে। বর্তমানে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।


বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক জলসীমায় মার্কিন ভূমিকা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন করে বিতর্কের মুখে ফেলেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও অনিশ্চয়তা বাড়াচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে