ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো নতুন প্রস্তাবে যা বলেছে ইরান

ইরান যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে একটি সংশোধিত নতুন প্রস্তাব পাঠিয়েছে। গত বৃহস্পতিবার মধ্যস্থতাকারী দেশ
  • আপলোড সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:২১ সময়
  • আপডেট সময় : ৩ মে ২০২৬, দুপুর ১০:২১ সময়
যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো নতুন প্রস্তাবে যা বলেছে ইরান
ইরান যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে একটি সংশোধিত নতুন প্রস্তাব পাঠিয়েছে। গত বৃহস্পতিবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে। শনিবার (২ মে) রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা জানান, নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় চালু এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা পরবর্তী ধাপে নেওয়ার কথা বলা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, পারমাণবিক ইস্যুকে আপাতত শেষ পর্যায়ে রাখা হয়েছে, যাতে আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। প্রস্তাবে আরও বলা হয়েছে, চলমান সংঘাত বন্ধে দুই পক্ষের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে—যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের হামলা না চালায়। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে এবং যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ তুলে নিতে প্রস্তুত থাকবে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেন নৌসাবাদী যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে দেশটিকে ‘বিশ্বখেকো’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো প্রয়োজন। তিনি আরও দাবি করেন, ইতিহাসে যেমন বিভিন্ন ঔপনিবেশিক শক্তিকে উপসাগরীয় অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তেমনি ভবিষ্যতেও বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে