ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের জয়, অপেক্ষা বাড়ালো বার্সার

লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে এস্পানিওল-এর বিপক্ষে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে শিরোপা নিশ্চিত করার অপেক্ষা আরও দীর্ঘ
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৩৩ সময়
ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের জয়, অপেক্ষা বাড়ালো বার্সার

লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে এস্পানিওল-এর বিপক্ষে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে শিরোপা নিশ্চিত করার অপেক্ষা আরও দীর্ঘ হলো বার্সেলোনা-র। রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর ম্যাচের চিত্র বদলে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ৫৫ মিনিটে সতীর্থ গনসালো গার্সিয়া-র সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকে প্রথম গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।


এরপর ৬৬ মিনিটে আবারও জালের দেখা পান ভিনিসিয়ুস জুনিয়র। এবার তাকে সহায়তা করেন জুড বেলিংহাম। সহজ ফিনিশে গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় ও দলের জয় নিশ্চিত করেন তিনি।


শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ৩৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৭৭ পয়েন্ট, অবস্থান দ্বিতীয়। অন্যদিকে সমান ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ফলে শিরোপা জয়ের জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে কাতালানদের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল