ঢাকা | |

ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মার্কিন তরুণেরা

২০২৪ সালের নির্বাচনে তরুণ ভোটারদের উল্লেখযোগ্য সমর্থন পেয়ে রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন রিপাবলিকান
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মার্কিন তরুণেরা

২০২৪ সালের নির্বাচনে তরুণ ভোটারদের উল্লেখযোগ্য সমর্থন পেয়ে রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন রিপাবলিকান শিবিরে ব্যাপক উৎসাহ তৈরি হলেও এক বছরের ব্যবধানে সেই সমর্থনে বড় ধরনের পতন দেখা দিয়েছে। ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারদের একটি বড় অংশ ‘শক্তিশালী অর্থনীতি’ গড়ার প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে ট্রাম্পের দিকে ঝুঁকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, সেই সমর্থন দ্রুত কমছে। ইউগভ ও দ্য ইকোনমিস্টের যৌথ জরিপ অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে এই বয়সী ভোটারদের মধ্যে তার সমর্থন ছিল প্রায় ৪৮ শতাংশ, যা এখন কমে ২৫ থেকে ৩৩ শতাংশের মধ্যে নেমে এসেছে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ঘাটতি এবং প্রত্যাশা পূরণে ব্যর্থতাই তরুণদের মধ্যে এই হতাশার মূল কারণ। তাদের ভাষায়, প্রচারণার প্রতিশ্রুতি ও বাস্তব পরিস্থিতির মধ্যে ব্যবধান যত বাড়ছে, ততই কমছে ডোনাল্ড ট্রাম্প-এর প্রতি তরুণদের আস্থা।


বিশ্লেষকরা আরও বলছেন, এই প্রবণতা ভবিষ্যতের মার্কিন রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


সূত্র: দ্য গার্ডিয়ান

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ