ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দলের নেতাকর্মীদের ভোটের ফলাফল ঘিরে রাত জেগে সতর্ক
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দলের নেতাকর্মীদের ভোটের ফলাফল ঘিরে রাত জেগে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রোববার (৩ মে) দিবাগত রাত পৌনে দুইটার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টটির শিরোনাম ছিল—“সতর্ক থাকুন, পাহারা দিন, রাত জাগুন, অভিযোগ করুন।”


মমতা ব্যানার্জি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে লোডশেডিং, সিসিটিভি বন্ধ করে দেওয়া এবং স্ট্রংরুম এলাকায় সন্দেহজনক যান চলাচলের মতো ঘটনা ঘটছে। তার দাবি, হুগলির শ্রীরামপুর, নদীয়ার কৃষ্ণনগর, বর্ধমানের আউশগ্রাম এবং কলকাতার একটি কেন্দ্রেও এমন পরিস্থিতি দেখা গেছে। তিনি আরও বলেন, এসব ঘটনার বিষয়ে দলের কর্মীদের সতর্ক থাকতে হবে এবং স্ট্রংরুমে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর নজরদারি চালাতে হবে। একই সঙ্গে কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখা গেলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানো এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশ দেন তিনি।


মমতা ব্যানার্জি অভিযোগ করেন, এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। নির্বাচন ঘিরে এমন অভিযোগ-পাল্টা অভিযোগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল