ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জার্মান পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় সচল করার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল।
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জার্মান পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় সচল করার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের ওপর জোর দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াডেফুল বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির অবস্থান এক। মার্কো রুবিওর মতো তিনিও মনে করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে সরে আসতে হবে এবং হরমুজ প্রণালি দ্রুত খুলে দিতে হবে।


এদিকে ইরান-ইসরায়েল উত্তেজনা নিয়ে ইউরোপীয় দেশগুলোর অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেন। গত ২৭ এপ্রিল জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, ইরান সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো স্পষ্ট ‘এক্সিট স্ট্র্যাটেজি’ দেখা যাচ্ছে না এবং আলোচনায় ইরান তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে।


অন্যদিকে পাকিস্তান সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, সংকট সমাধানের একমাত্র পথ হলো সংলাপ এবং ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক অভিযানের পর জার্মানি স্পষ্ট জানায়, তারা এই সংঘাতে অংশ নেবে না এবং ইরানে শাসন পরিবর্তনের কোনো উদ্যোগকেও সমর্থন করবে না। ওয়াডেফুল বলেন, ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ, বাইরের কোনো শক্তি নয়।


এর আগে মার্চে তিনি জানান, হরমুজ প্রণালি রক্ষায় ন্যাটোর কোনো ভূমিকা দেখছে না জার্মানি। তখন ট্রাম্প ন্যাটোকে ইরান ইস্যুতে যুক্ত হওয়ার আহ্বান জানালেও জার্মানি ভিন্ন অবস্থান নেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল