ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ৩৯টি দেশের চিকিৎসকদের ওপর আরোপিত ভ্রমণ ও কর্মসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। গত সপ্তাহের শেষে মার্কিন নাগরিকত্ব ও
  • আপলোড সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:২১ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৬, দুপুর ৩:২১ সময়
৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ৩৯টি দেশের চিকিৎসকদের ওপর আরোপিত ভ্রমণ ও কর্মসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। গত সপ্তাহের শেষে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস তাদের ওয়েবসাইট হালনাগাদ করে এ তথ্য জানায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব দেশের চিকিৎসকদের ভিসা, ওয়ার্ক পারমিট ও গ্রিন কার্ডের আবেদন আর স্থগিত থাকবে না। এর আগে নিষেধাজ্ঞার কারণে ৩৯ দেশের চিকিৎসকদের যুক্তরাষ্ট্রে সব ধরনের অভিবাসন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এতে দেশটিতে কর্মরত বিদেশি চিকিৎসকদের একটি বড় অংশ—প্রায় এক-চতুর্থাংশ—প্রভাবিত হয়।


নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতে চাপ তৈরি হয়। অনেক হাসপাতাল বিদেশি চিকিৎসকদের ছুটিতে পাঠাতে বাধ্য হয়, ফলে চিকিৎসাসেবায় সংকটের আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভেনেজুয়েলার চিকিৎসকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। এ পরিস্থিতিতে বিভিন্ন চিকিৎসক সংগঠন সরকারের নীতি পরিবর্তনের দাবি জানায় এবং বিষয়টিকে জাতীয় স্বাস্থ্যসেবার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে।


তবে বিশেষজ্ঞদের মতে, এই নতুন সিদ্ধান্তের সুবিধা মূলত যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে অবস্থানরত চিকিৎসকদের জন্য প্রযোজ্য। যারা বর্তমানে দেশের বাইরে আছেন, তাদের ক্ষেত্রে প্রবেশসংক্রান্ত আগের বিধিনিষেধ এখনো বহাল রয়েছে।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে