ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প

মেজাজ হারানোয় শাস্তি পেলেন জ্যোতি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪ রান। সেই চাপের মুহূর্তে
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:২৯ সময়
মেজাজ হারানোয় শাস্তি পেলেন জ্যোতি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪ রান। সেই চাপের মুহূর্তে প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার আগে হতাশা সামলাতে না পেরে ব্যাট দিয়ে মাটিতে আঘাত করেন তিনি—যা শেষ পর্যন্ত তার জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়ায়।


এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানায়, মাঠে অসংযত আচরণের জন্য জ্যোতিকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ম্যাচের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তার এই আচরণ ভালোভাবে নেননি অন-ফিল্ড আম্পায়াররা।


মাঠের দুই আম্পায়ার ইলোইস শেরিডান ও সাথিরা জাকির জেসি থার্ড আম্পায়ার রোকেয়া সুলতানা এবং ফোর্থ আম্পায়ার চম্পা চাকমার সঙ্গে আলোচনা করে জ্যোতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। পরবর্তীতে ম্যাচ রেফারি সুপ্রিয়া রাণী দাস বিষয়টি পর্যালোচনা করে তাকে আনুষ্ঠানিক তিরস্কার ও এক ডিমেরিট পয়েন্ট প্রদান করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!