ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়

কেরালার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা আসনে জয়
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩২ সময়
কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়

কেরালার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা আসনে জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রার্থী ফাতেমা তাহলিয়া। তিনি সিপিআই(এম)-এর অভিজ্ঞ নেতা রামকৃষ্ণনকে পরাজিত করে এই গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেন। মাত্র ৩৪ বছর বয়সে তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে প্রায় ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এই জয়ের মাধ্যমে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নজির স্থাপন করেছেন।


কোজিকোড জেলার পেরুভায়াল এলাকায় জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমেই রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে কোজিকোড সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে কাজ করছেন। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী। কোজিকোড সরকারি আইন কলেজ থেকে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বর্তমানে কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন।


তবে তার এই বিজয়ের পথ ছিল বেশ চ্যালেঞ্জপূর্ণ। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি অনলাইন হয়রানি ও সাইবার আক্রমণের মুখোমুখি হন। বিশেষ করে হিজাব পরা একজন তরুণ মুসলিম নারী হিসেবে তার যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য করা হয়। তবুও সব প্রতিকূলতা অতিক্রম করে নির্বাচনী লড়াইয়ে জয় ছিনিয়ে আনেন তিনি।


বিশ্লেষকদের মতে, পেরামব্রার মতো বামদের শক্ত ঘাঁটিতে এই ফলাফল কেরালার রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে এবং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে