ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

আমিরাতে আকাশপথে হুমকির আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা

সংযুক্ত আরব আমিরাতকে ঘিরে আকাশপথে সম্ভাব্য নিরাপত্তা হুমকির আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
আমিরাতে আকাশপথে হুমকির আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা

সংযুক্ত আরব আমিরাতকে ঘিরে আকাশপথে সম্ভাব্য নিরাপত্তা হুমকির আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটির কূটনৈতিক মিশন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের মিশন জানায়, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে মার্কিন নাগরিকদের অনুরোধ করা হয়েছে।


এর আগে ইউএই কর্তৃপক্ষ জানায়, ইরান থেকে নিক্ষেপ করা ১৫টি ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন তারা সফলভাবে প্রতিহত করেছে। এই ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ আখ্যা দিয়ে প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণের কথাও জানায় দেশটি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। এদিকে যুক্তরাষ্ট্র ইউএইকে ঘিরে বিদ্যমান ভ্রমণ সতর্কতাকে তৃতীয় স্তরে বহাল রেখেছে, যার অর্থ হলো দেশটিতে ভ্রমণ করার বিষয়ে নাগরিকদের পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।


বিবৃতিতে আরও বলা হয়, আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট কার্যক্রম চালু থাকলেও জরুরি নয় এমন সরকারি কর্মীদের ইতোমধ্যে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে