ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক বিজয়ের পর দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সমবেত সমর্থকদের উদ্দেশে বাংলায় সংক্ষিপ্ত তিন শব্দের বার্তা দেন ভারতের
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক বিজয়ের পর দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সমবেত সমর্থকদের উদ্দেশে বাংলায় সংক্ষিপ্ত তিন শব্দের বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “পরিবর্তন হয়ে গেছে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে এই জয়কে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি ‘নতুন অধ্যায়’ হিসেবে আখ্যা দেন তিনি। নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে আয়োজিত বিজয় উৎসবে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, বাংলা এখন ‘ভয়মুক্ত’ পরিবেশে প্রবেশ করেছে এবং ‘উন্নয়নের পথে আস্থা ফিরে পেয়েছে’। এ সময় তিনি সমর্থকদের উদ্দেশে বাংলায় আবারও উচ্চারণ করেন, “পরিবর্তন হয়ে গেছে।”


তিনি আরও দাবি করেন, উত্তর থেকে দক্ষিণ—দেশজুড়ে বিজেপির প্রভাব বিস্তার ঘটেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সর্বত্র পদ্ম ফুটেছে,” যা দলীয় প্রতীকের ইঙ্গিত হিসেবে দেখা হয়। বিজয়ের পর প্রতিশোধ নয়, উন্নয়ন ও অগ্রগতির রাজনীতি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মোদি বলেন, পরিবর্তনের এই মুহূর্তে ‘প্রতিশোধের রাজনীতি নয়, ভবিষ্যৎ নির্মাণের রাজনীতি’ জরুরি। তিনি ‘ভয়’ নয়, ‘ভবিষ্যৎ’ গড়ার ওপর গুরুত্ব দেন।


পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরিসহ বিভিন্ন রাজ্যের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই ফলাফল ভারতের গণতন্ত্র, স্থিতিশীলতা ও উন্নয়নমুখী রাজনীতির প্রতি জনগণের আস্থার প্রতিফলন। বিজয় সমাবেশে বিজেপি সভাপতি নিতিন গড়করী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও রাজনাথ সিংসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, ভারতের নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনায় তাদের ভূমিকা ভবিষ্যতে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল