ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

আমিরাতে হামলা চালিয়েছে ইরান, তেল স্থাপনায় আগুনে তিন ভারতীয় আহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশে একটি তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, দুপুর ১০:৪ সময়
আমিরাতে হামলা চালিয়েছে ইরান, তেল স্থাপনায় আগুনে তিন ভারতীয় আহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশে একটি তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার (৪ মে) সন্ধ্যায় এই হামলা সংঘটিত হয় বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন ছোড়া হয়েছিল, যা তাদের আকাশসীমায় প্রবেশ করলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট চারটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে তিনটি আকাশেই প্রতিহত করা সম্ভব হলেও একটি ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়ে। তবে একটি ড্রোন ফুজাইরাহর তেল স্থাপনায় আঘাত হানে বলে জানানো হয়েছে। ফুজাইরাহ মিডিয়া অফিসের বরাতে আরও বলা হয়, ড্রোন হামলার পর সংশ্লিষ্ট পেট্রোলিয়াম শিল্প এলাকায় আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিভিল ডিফেন্স বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।


এ ঘটনায় তিনজন ভারতীয় কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা গুরুতর নয়। ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে