ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির ঘটনা বাড়ছে মাধ্যমিকের পাঠদানে গণিতে ৮৭ ও ইংরেজিতে ৮৪ শতাংশ শিক্ষক ভিন্ন বিষয়ে ডিগ্রিধারী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম

এই বিজয় তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, শিক্ষার্থীদের উদ্দেশে বিজয়

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়–এর নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ুতে সরকার গঠনের পথে
  • আপলোড সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
এই বিজয় তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, শিক্ষার্থীদের উদ্দেশে বিজয়

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়–এর নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ুতে সরকার গঠনের পথে এগোচ্ছে বলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। দীর্ঘ চার দিনের রাজনৈতিক জটিলতা ও সমঝোতা আলোচনার পর কংগ্রেস, ভিসিকে এবং বামপন্থী দলগুলো—সিপিআই ও সিপিএমের সমর্থন নিয়ে বিজয়ের দল সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এই রাজনৈতিক অগ্রগতির মধ্যেই থালাপতি বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি এটিকে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফল হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অন্যদিকে, যারা পরীক্ষায় সফল হতে পারেনি তাদের উদ্দেশে তিনি মনোবল না হারানোর পরামর্শ দিয়ে পুনরায় চেষ্টা করার আহ্বান জানান। তার বার্তায় রাজনৈতিক ইঙ্গিতও পাওয়া যায় বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন। বিশেষ করে “আমরা জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি”—এই বক্তব্যকে তার রাজনৈতিক অগ্রযাত্রার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই অবস্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং আগামী দিনগুলোতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে