যুক্তরাষ্ট্রের University of South Florida বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় নৃশংস হত্যাকাণ্ডে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরোনোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। নিহত দুই শিক্ষার্থী হলেন জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি।
শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সমাবর্তন অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অসামান্য শিক্ষাগত অগ্রগতি ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মরোনোত্তর ডিগ্রি প্রদান করে। সমাবর্তন অনুষ্ঠানে মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তিনি নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে ক্যাম্পাস কমিউনিটি গভীরভাবে শোকাহত এবং তাদের অবদান স্মরণে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন