ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া: পুতিন

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের তত্ত্বাবধানে স্থানান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত রয়েছে রাশিয়া বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া: পুতিন

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের তত্ত্বাবধানে স্থানান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত রয়েছে রাশিয়া বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পুতিন বলেন, ২০১৫ সালে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তির সময়ও রাশিয়া তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে স্থানান্তর করেছিল। প্রয়োজনে সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত রয়েছে মস্কো।


তিনি জানান, একসময় সংশ্লিষ্ট পক্ষগুলো ইরানের বাইরে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করে জানায়, ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডে স্থানান্তর করতে হবে। এর পর থেকেই ইরানও নিজেদের অবস্থানে কঠোরতা দেখাতে শুরু করে।


রুশ প্রেসিডেন্ট আরও বলেন, পারমাণবিক ইস্যুতে উত্তেজনা কমাতে মস্কো এখনো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, চলমান এই অচলাবস্থা দ্রুত শেষ হবে বলে রাশিয়া আশাবাদী এবং এ বিষয়ে ইতিবাচক সমাধানের পথ খুঁজতে কাজ চালিয়ে যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল