ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বায়ো চেঞ্জ করেও নিজেকে ‘সাবেক’ পরিচয় দিতে নারাজ মমতা

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইলের পরিচয় পরিবর্তন করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (৯ মে)
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
বায়ো চেঞ্জ করেও নিজেকে ‘সাবেক’ পরিচয় দিতে নারাজ মমতা

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইলের পরিচয় পরিবর্তন করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (৯ মে) তিনি ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) প্রোফাইলে নিজের বায়ো পরিবর্তন করেন। আগে যেখানে তার পরিচয়ে ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’ লেখা ছিল, সেখানে নতুন বায়োতে সেই উল্লেখ আর নেই।


তবে তিনি নিজেকে ‘সাবেক’ বা ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী হিসেবেও উল্লেখ করেননি। বরং সেখানে তিনি উল্লেখ করেছেন— “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এবং ১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী”। নতুন এই পরিচয়ে কোথাও সরাসরি ‘সাবেক মুখ্যমন্ত্রী’ শব্দ ব্যবহার করা হয়নি। বরং তিনি তার রাজনৈতিক পরিচয় ও পূর্ববর্তী দায়িত্বকাল উল্লেখ করেছেন।


এ ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও ব্যাখ্যা। কেউ এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ সাধারণ প্রোফাইল পরিবর্তন বলেও মন্তব্য করছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের পক্ষ থেকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল