ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নকল ওষুধ বিক্রির দায়ে ভিসা নিষেধাজ্ঞায় ১৩ ভারতীয় যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই: ট্রাম্প হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ আমি আদালতে আসবো, হাজিরা দেবো, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা ধানের মণ ৮০০ টাকা, শ্রমিকের মজুরি ১২০০ শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না: নাহিদ ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, আটক ২ ফেন্টানাইল পাচারের অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে দাপুটে পারফরম্যান্সে ২-০ গোলের জয় তুলে
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:২৭ সময়
রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে দাপুটে পারফরম্যান্সে ২-০ গোলের জয় তুলে নিয়ে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে কাতালান ক্লাবটি। রোববার দিবাগত রাতে নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সা। ম্যাচের প্রথম ১৮ মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় তারা। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে না দিলে ব্যবধান আরও বড় হতে পারত।


বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে লিগে নিজেদের ২৯তম শিরোপা ঘরে তোলে দলটি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠে উল্লাসে ফেটে পড়েন বার্সার ফুটবলার ও কোচিং স্টাফরা। ম্যাচ শেষে কোচ হ্যান্সি ফ্লিক সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তার দল একটি পরিবারের মতো একসঙ্গে লড়াই করেছে।


লা লিগার ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বার, যখন এল ক্লাসিকোর ফলাফলের মাধ্যমেই সরাসরি শিরোপা নির্ধারিত হলো। এর আগে ১৯৩২ সালে রিয়াল মাদ্রিদ ড্র করে শিরোপা নিশ্চিত করেছিল। বর্তমানে ৩৫ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৯১ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৭। ফলে বাকি তিন ম্যাচে বার্সা সবগুলো হারলেও এবং রিয়াল জিতলেও আর ব্যবধান ঘোচানো সম্ভব নয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো

দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো