ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে নবজাতক দগ্ধ, জীবন নিয়ে শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, বাধা দেয় যুক্তরাষ্ট্র দেশভাগ ও ভাষা আন্দোলনের গল্পে আনজুম হয়ে পর্দায় আসছেন ভাবনা ফেনী সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী জব্দ ডিসেম্বরে আপার দেশে ফেরার সুযোগ নেই : নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন শাকিব, শুরু ‘নিঃস্ব’র প্রস্তুতি চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী তাহসিফ সৌরি হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো প্রতিক্রিয়া সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৩১ সময়
যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো প্রতিক্রিয়া সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের জবাবকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের বার্তাটি ওয়াশিংটনের কাছে পৌঁছানো হলেও এর বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।


নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধিদের পাঠানো প্রতিক্রিয়া তিনি পড়েছেন এবং সেটি তার মোটেও পছন্দ হয়নি। তিনি স্পষ্টভাবে জানান, এ ধরনের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকদের মতে, এই প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার যে সামান্য সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটিও আবার অনিশ্চয়তার মুখে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের জবাবে মূলত সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে লেবাননের পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে।


তবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কবে বা কীভাবে পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে ইরান কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি। এতে মার্কিন প্রশাসনের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে ইরান কয়েকটি কঠোর শর্তও দিয়েছে। তেহরানের দাবি, আলোচনার আগে ইরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ পুরোপুরি প্রত্যাহার করতে হবে।


তবে ওয়াশিংটন শুরু থেকেই এসব শর্ত মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে। দুই দেশের বিপরীতমুখী অবস্থানের কারণে দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সংকট আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


সূত্র: বিবিসি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী