ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতা: ‘দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেপ্তারে সরব ধর্ম অবমাননার অভিযোগ তুলে দুবার মারধর, সাতক্ষীরায় প্রাণ গেল যুবকের সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ১৫ হাজার যাত্রী আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

বিনিয়োগবান্ধব রাষ্ট্র গড়তে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন

বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
বিনিয়োগবান্ধব রাষ্ট্র গড়তে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন

বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে শিল্প উদ্যোক্তাদের জন্য সহজ প্রক্রিয়ায় ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করার কথা জানান তিনি। রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা, শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


মাহদী আমিন বলেন, বিনিয়োগ সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানো হচ্ছে এবং নতুন প্রতিষ্ঠান নিবন্ধনে দুর্নীতি বা অযথা হয়রানির সুযোগ থাকবে না। তার মতে, উদ্যোক্তাদের জন্য একক সেবা কেন্দ্রের মাধ্যমে সব ধরনের সেবা সহজভাবে দেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের কর্মসংস্থানের চাহিদা পূরণে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেই লক্ষ্যেই নীতিগত কাঠামো তৈরি করা হচ্ছে।


নারায়ণগঞ্জকে একটি রোল মডেল শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি গার্মেন্ট খাতের ক্ষতি কমাতে প্রায় আড়াই হাজার কোটি টাকার নীতিগত সহায়তার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। ঈদ মৌসুমে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার