ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

শরিয়াহ আইন বাস্তবায়নে দ্বৈত অবস্থানের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

ভিন্নমতকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে উল্লেখ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন,
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, দুপুর ১০:১৫ সময়
শরিয়াহ আইন বাস্তবায়নে দ্বৈত অবস্থানের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

ভিন্নমতকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে উল্লেখ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দ্বৈত অবস্থান বা ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে সরকার নয়। রোববার (১০ মে) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “ভিন্ন মত থাকাই গণতন্ত্র। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু দ্বৈত অবস্থান নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।” তিনি আরও বলেন, জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য।


তিনি রংপুর বিভাগের উন্নয়ন পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে তিস্তা নদীর প্রভাবকে উল্লেখ করেন। তার মতে, নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার কথা থাকলেও বাস্তবে ভিন্ন চিত্র তৈরি হয়েছে। কুড়িগ্রামকে উন্নত জেলার কাতারে নিতে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা জনপ্রতিনিধিদের সঠিক পথে রাখতে সাহায্য করে এবং এতে উন্নয়ন ত্বরান্বিত হয়।


তিনি আরও সতর্ক করে বলেন, সত্যতা যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। নির্ভুল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করে। এর আগে সকালে মন্ত্রী কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন এবং খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল