ঢাকা | |
সংবাদ শিরোনাম :

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়ে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও আধুনিক হিসেবে গড়ে
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, দুপুর ২:৫১ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, দুপুর ২:৫১ সময়
পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়ে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও আধুনিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় আলী হোসেন ফকির বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনীকে আরও জনসম্পৃক্ত ও জনবান্ধব করে গড়ে তোলার প্রয়োজনীয়তা বেড়েছে।


পুলিশের মহাপরিদর্শক আরও উল্লেখ করেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। বিশেষ করে সাইবার অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রশিক্ষণ এবং কাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিতে হবে। এছাড়া পুলিশের যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।


সভায় সালাহউদ্দিন আহমদসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় পুলিশ বাহিনীকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তুলতেই এই কল্যাণ সভায় বিভিন্ন পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন

ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন