ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে নবজাতক দগ্ধ, জীবন নিয়ে শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, বাধা দেয় যুক্তরাষ্ট্র দেশভাগ ও ভাষা আন্দোলনের গল্পে আনজুম হয়ে পর্দায় আসছেন ভাবনা ফেনী সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী জব্দ ডিসেম্বরে আপার দেশে ফেরার সুযোগ নেই : নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন শাকিব, শুরু ‘নিঃস্ব’র প্রস্তুতি চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী তাহসিফ সৌরি হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

ইরান যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ আছে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধবিরতি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, সকাল ৯:৩৫ সময়
ইরান যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ আছে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধবিরতি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই সমঝোতা বর্তমানে “মরণাপন্ন অবস্থায়” রয়েছে এবং যেকোনো সময় তা ভেঙে পড়তে পারে। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সেটি এখন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। সম্প্রতি ইরান যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মার্কিন অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে ১৪ দফার একটি পাল্টা প্রস্তাব পাঠায়। তবে ট্রাম্প সেই প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর অভিযোগ, তেহরান পূর্বের প্রতিশ্রুতি ভঙ্গ করে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয় থেকে সরে আসছে। একই সঙ্গে তিনি আবারও স্পষ্ট করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।


অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ কঠোর বার্তা দিয়ে জানিয়েছেন, যেকোনো আগ্রাসনের পাল্টা জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের প্রস্তাবকে “দায়িত্বশীল ও বাস্তবসম্মত” বলে দাবি করেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে না নেওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছে বলে মনে করার সুযোগ নেই। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বেড়ে গেছে।


বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও তরলীকৃত গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে।


সূত্র: ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী