ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির ঘটনা বাড়ছে মাধ্যমিকের পাঠদানে গণিতে ৮৭ ও ইংরেজিতে ৮৪ শতাংশ শিক্ষক ভিন্ন বিষয়ে ডিগ্রিধারী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৫ বছর বাড়ল, প্রথম মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত শুভেন্দুর

পশ্চিমবঙ্গের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
সরকারি চাকরিতে আবেদনের বয়স ৫ বছর বাড়ল, প্রথম মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত শুভেন্দুর

পশ্চিমবঙ্গের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। বৈঠকে আরও সিদ্ধান্ত হিসেবে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, ভারত–বাংলাদেশ সীমান্তে জমি হস্তান্তর এবং জনসংখ্যা গণনার কাজ শুরুর বিষয়গুলো আলোচনায় আসে।


সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৫ সালের পর রাজ্যে বড় ধরনের নিয়োগ না হওয়ায় বহু শিক্ষিত তরুণ-তরুণী চাকরির আবেদনের বয়সসীমা অতিক্রম করে ফেলেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত ইস্যুতে তিনি বলেন, সীমান্ত সুরক্ষার প্রয়োজনে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর চাহিদা অনুযায়ী জমি হস্তান্তর করা হবে। পূর্ববর্তী প্রশাসনের অনীহার কারণে দীর্ঘদিন এ বিষয়ে অগ্রগতি হয়নি বলেও তিনি দাবি করেন।


মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী সোমবার (১৮ মে) পরবর্তী মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে আর জি কর হাসপাতালের ঘটনায় বিচার প্রক্রিয়া, নারী নির্যাতন রোধ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন, নতুন পে-কমিশন গঠন এবং বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) পরিশোধসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে