ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতা: ‘দিদি পাশে আছে’, সিজেপি নেতাদের গ্রেপ্তারে সরব ধর্ম অবমাননার অভিযোগ তুলে দুবার মারধর, সাতক্ষীরায় প্রাণ গেল যুবকের সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ১৫ হাজার যাত্রী আয়াসের জামিন শুনানিতে হট্টগোল, বিচারকের সামনেই মারামারি দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার

ডোনাল্ড ট্রাম্প চীনে যেতে পারলে আমরা যেতেই পারি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সফরে চীন সফরে যাচ্ছেন, তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পারস্পরিক আলোচনার মাধ্যমে
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, দুপুর ১০:১৯ সময়
ডোনাল্ড ট্রাম্প চীনে যেতে পারলে আমরা যেতেই পারি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সফরে চীন সফরে যাচ্ছেন, তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পারস্পরিক আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে সফরের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সরকার। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান। বিষয়টি প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক।


হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী কোথায় বা কবে সফরে যাবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে তিনি অবশ্যই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদারের কাছে দ্বিপাক্ষিক সফরে যাবেন। চীনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “সামনের সপ্তাহে যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর নেতারা সফরে যেতে পারেন, সেখানে বাংলাদেশও একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চীন সফরে যেতে পারে।”


এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফর করেছেন। সফরসঙ্গী হিসেবে হুমায়ুন কবিরও ওই সফরে ছিলেন। তিনি বলেন, ওই সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং সেখানে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও অগ্রগতিমূলক আলোচনা হয়েছে।


বাংলাদেশ–চীন সম্পর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।


তিনি দাবি করেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতিতে সম্পর্কের কিছু সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে তা নতুন ধাপে প্রবেশ করেছে এবং ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়বে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার