ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, কে হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব? দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ বিপর্যয় কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১১১ ইনফান্তিনোর পদত্যাগের দাবি, উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ চিঠি রাতে আমগাছের মগডাল গৃহবধূ, অচেতন অবস্থায় উদ্ধার ইরানের কাছে পাল্টা যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস দুই বছরেও ধরা পড়েনি শেরপুর কারাগারের ৩৪৫ পলাতক বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি দুই বছরেও ধরা পড়েনি শেরপুর কারাগারের ৩৪৫ পলাতক বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

থাইল্যান্ড বিদেশি নাগরিকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে। নতুন নীতিতে সহজ প্রবেশের পরিবর্তে কঠোর
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, দুপুর ১০:২৮ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, দুপুর ১০:২৮ সময়
কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

থাইল্যান্ড বিদেশি নাগরিকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে। নতুন নীতিতে সহজ প্রবেশের পরিবর্তে কঠোর নজরদারি ও মানসম্মত পর্যটকদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে দেশটির সরকার। সোমবার (১১ মে) সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক জানান, প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল মন্ত্রিসভার বৈঠকে বর্তমান ভিসা বিধিমালা পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন। এই পর্যালোচনায় পর্যটক, শিক্ষার্থী এবং বিনিয়োগকারী—সব ধরনের ভিসা কাঠামো অন্তর্ভুক্ত থাকবে। বিষয়টি জানিয়েছে দৈনিক ইত্তেফাক।


সরকারি সূত্রে জানা গেছে, ভিসা ব্যবস্থাপনার তদারকির জন্য উপপ্রধানমন্ত্রী পাকর্ন নিলপ্রাপুন্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের মতে, অতিরিক্ত সহজ প্রবেশব্যবস্থার কারণে কিছু প্রশাসনিক ও নিরাপত্তা জটিলতা তৈরি হয়েছে, যা নতুন করে মূল্যায়নের প্রয়োজন। থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সুরাসাক ফানচারোয়নওয়ারাকুল বলেন, বর্তমান নীতিতে পর্যটন সহজ হলেও কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।


সরকার আগামী মন্ত্রিসভা বৈঠকে সব ধরনের ভিসার মানদণ্ড পুনর্নির্ধারণের জন্য একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন দিতে পারে। এই কমিটি কঠোর যাচাই-বাছাই ব্যবস্থা চালুর সুপারিশ করবে, তবে একই সঙ্গে থাইল্যান্ডের আন্তর্জাতিক পর্যটন আকর্ষণ বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেবে। এছাড়া বর্তমানে চালু থাকা ৬০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিলের বিষয়টিও আলোচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রিসভায় তুলবে বলে জানা গেছে।


মন্ত্রী আরও জানান, নতুন নীতিতে আবেদনকারীদের আর্থিক সক্ষমতা থাকলেই ভিসা নিশ্চিত হবে না; বরং আরও কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সরকারের লক্ষ্য হলো পর্যটকের সংখ্যা বাড়ানো নয়, বরং মানসম্পন্ন পর্যটক নিশ্চিত করা।প্রধানমন্ত্রী আনুতিন বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পর্যটনের সুবিধার পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টিও সমানভাবে বিবেচনায় রাখা হবে।


সূত্র: ব্যাংকক পোস্ট, থাইল্যান্ড সরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান